বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাযিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম

সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন মহিলা দ্বীনি প্রতিষ্ঠান যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব এলাহি বখস সওদাগরের সুযোগ্য তনয় বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম।

- Advertisement -

সহ-সভাপতি হিসেবে  রাজনীতিবিদ  মুহাম্মদ আবু তাহের এবং শিক্ষানুরাগী সদস্য হিসেবে সীতাকুণ্ড সরকারি গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন দিদারুল আলম ও বিশিষ্ট ব্যাবসায়ী,দানবীর আলহাজ্ব মুহাম্মদ আলী সিআইপি কে  মনোনীত করা হয়েছে।

- Advertisement -shukee

সুশিক্ষিতগণের সুদক্ষ পরিচালনায় অত্র মাদ্রাসার কাংখিত উন্নয়ন ও সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদী এলাকাবাসীর।

এছাড়া শিক্ষকগণ  ও সুদক্ষ কমিটি যথাযথ দাযিত্ব পালনের মধ্য দিয়ে  ভালো ফল অর্জন করে মাদরাসার আরো সুনাম বৃদ্ধি পাবে-এমন আশাবাদও এলাকাবাসীর।

সহ-সভাপতি  মুহাম্মদ আবু তাহের,   শিক্ষানুরাগী সদস্য প্রফেসর দিদারুল আলম

সর্বশেষ

এই বিভাগের আরও