শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে মৌসুমী ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক

রঙ্গিন ফলের বর্ণিল উৎসব’ স্লোগানে সীতাকুণ্ড প্রেসক্লাব মৌসুমী ফল উৎসবের আয়োজন করেছে। নানান স্বাদের রঙিন ফলের বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত হয় ফল উৎসব।

- Advertisement -

বৃহস্পতিবার (৩জুলাই) বিকালে প্রেসক্লাবের কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়৷ উৎসবে আম, জাম, কাঁঠাল, লটকন, লিচু, আনারস, পেয়ারাসহ প্রায় ১৫ ধরনের দেশীয় ফলের সমারোহ ঘটে। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।

- Advertisement -shukee

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমল কদর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মৌলানা  তাওহিদুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের, উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক কমিশনার শামসুল আলম আজাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মেজবাহুল আলম রাসেল, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমেদ সলু, জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন,  জুলাই যুদ্ধাদের স্বরণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যাক্ষ মাওলানা নুরুল কবীর।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মান্নান, চট্টগ্রাম জেলা ছাত্র সমন্বয়ক মোহাম্মদ ওয়াহিদ, ইমরান হোসেন, ছাত্র দলের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন রিফাতসহ উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ বলেন, ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আর এসময়ে প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজন খুবই প্রশংসার দাবীদার।’ আমাদের সীতাকুণ্ডে বিভিন্ন ফলের বাগান রয়েছে। মৌসুম বাদেও সারাবছর বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই।

ফল উৎসবে বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ , চলছে গণনা

এই বিভাগের আরও