বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে MFJF এর বিনামূল্যে বাস-সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রতিবছরের মতো এবারও সীতাকুণ্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মহসিন- ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন –এমএফজেএফ এর ‘রোড টু লাইট-এইচএসসি ২০২৫ কর্মসূচির আওতায় এলবিয়ন গ্রুপের পৃষ্টপোষকতায় পরীক্ষার্থীদের বিনামূল্যে বাসসেবা আগামীকাল (২৬জুন) আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। এছাড়াও এ অনুষ্ঠানে এমএফজেএফ এর উপদেষ্টা ও আধিকারিকেরা উপস্থিত থাকবেন।
সীতাকুণ্ডের পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে এবং সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে অষ্টমবারের মতো এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবারের রুটসমূহ সীতাকুণ্ড-মীরসরাই, ভাটিয়ারি-সীতাকুণ্ড, সীতাকুণ্ড-সিটিগেট। মোট ৫টি বাস চলাচল করবে রুটগুলোতে।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এমএফজেএফ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতোমধ্যে ৬০টির বেশি ভিন্নধর্মী সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হচ্ছে, স্পোকেন ইংলিশ কোর্স, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ক্লিন সীতাকুণ্ড, গুলিয়াখালী সীবিচ ও পতেঙ্গা অভিযান, ক্যান্সার স্কিনিং, মোটিভেশনাল সেশন ও নলেজ শেয়ারিং, কোরআন তেলওয়াত, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,বৃক্ষরোপণ, হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানে পানি শোধনাগার প্ল্যান্ট স্থাপন, রোড টু বাসসেবা। ধারাবাহিক এ সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ এমএফজেএফ ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে

সর্বশেষ

এই বিভাগের আরও