বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে দিনব্যাপী স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি

পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের নেতৃত্ব বিকাশ,  শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে সহায়ক ভুমিকা পালন করে স্কাউটিং এর মত কর্মকাণ্ডগুলো। তারই প্রেক্ষিতে সরকার ঘোষিত সীতাকুণ্ড  উপজেলায়  প্রাঙ্গণে  সোমবার (২৩জুন) দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে “কাব কার্নিভাল ২০২৫”।

- Advertisement -

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং সীতাকুণ্ড  উপজেলা স্কাউটসের আয়োজনে সকালে প্রথমার্ধে এই উৎসবমুখর অনুষ্ঠানের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

- Advertisement -shukee

দুপুর  খাবারের বিরতির পর সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সীতাকুণ্ড উপজেলা  শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী।

চট্টগ্রাম জেলা স্কাউটস ইকবাল হোসাইন এর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটস সীতাকুণ্ড উপজেলা কমিশনার মোহাম্মদ মহসিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটস চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, স্কাউটস সীতাকুণ্ডের সহ কমিশনার শরীফুল ইসলাম ভূঁইয়া, মো. জাইদুল ইসলাম, মোবারক আলী , জাহাঙ্গীর আলম,,আলাউদ্দিন ভূঁইয়া সহ  অন্যান্য সদস্যবৃন্দরা।

অনুষ্ঠানে বক্তার বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দলগত কাজ, শৃঙ্খলা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।পরবর্তীতে  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে শেষ হয় কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠান।

জাঁজমকপূর্ণ এ  অনুষ্ঠানে স্কাউটসদের এক মহামিলন মেলায় রূপ নেয় উপজেলা প্রাঙ্গণ।

পুরস্কার তুলে দিচ্ছেন সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী

সর্বশেষ

এই বিভাগের আরও