শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে “ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৫” গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার।

শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মু. মিছবাহুল আলম রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ,
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলার মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের।
এছাড়াও সম্মানিত উপদেষ্টা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আশরাফুল রহমান, আহসান হাবীব হিরু, শামসুল হুদা, আবুল হোসেন, হাফেজ আলী আকবর।
আরো উপস্হিত ছিলেন শ্রমিকনেতা আবেদ শাহ্, ওমর ফারুক চৌধুরী, ইসমাইল হোসেন সিরাজী, ইব্রাহিম খলিল, মাহমুদুল করিম, নেছার আহমদ, মাহমুদুর রহমান ফারহান, ইসমাইল হোসেন চৌধুরী,মুবিন শরিফ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল শ্রমিক নেতৃবৃন্দ।

