ইস্পাহানী টি লিমিটেডের সাবেক মার্কেটিং অফিসার (বিভাগীয় প্রধান) ও জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিবু প্রসাদ চৌধুরী আর নেই। তিনি আজ সোমবার (১৬জুন) সকাল আটটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমণ করেন। তার বাড়ি সীতাকুণ্ডের পৌরসভাধীন পন্থিছিলা বড়ুয়াপাড়া গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে , দুইভাই ও এক বড়বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব রেখে যান। তার একমাত্র ছেলে ব্রাক ব্যাংকে চাকরি করেন আর মেয়ে কানাডা প্রবাসী।
শিবু প্রসাদ চৌধুরীর মরদেহ আজ সন্ধ্যা সাতটা প্রথমে চট্টগ্রামের ডিসি হিলের লাভলেনস্থ বৌদ্ধ মন্দিরে আনা হবে। সেখানে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পরদিন মঙ্গলবার বিকেলে নিজ জন্মস্থান সীতাকুণ্ডের পন্থিছিলায় বৌদ্ধবিহারে দাহ করা হবে ।
- Advertisement -


