বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে সাড়ে ৭ শ ইয়াবাসহ দুই মহিলা আটক

সীতাকুণ্ড প্রতিনিধি

ঢাকা- চট্টগ্রাম  মহসড়কের সীতাকুণ্ডে নাইটকোচে তল্লাশী চালিয়ে ৭ হাজার ৩ শত ইয়াবা সহ দুই মহিলাকে আটক করেছে পুলিশ। আটকরা সম্পর্কে মা- মেয়ে।

- Advertisement -

সীতাকুণ্ড মডেল থানার এসআই জাফর আলম জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে  চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি নাইট কোচ ( রিল্যাক্স) পরিবহনে  রাত সাড়ে ১২ টায় সীতাকুণ্ডে তল্লাশী চালায়। তল্লাশীকালে দুইজন মহিলার শরীর থেকে ৭ হাজার ৩ শত ইয়াবা উদ্ধার করে। পুলিশ তাদেরকে বাস থেকে নামিয়ে আটক করে জিজ্ঞাসাবাদে জানায়,তাদের নাম বিবিজান (৪০) স্বামী-মীর আহমদ, কুতুবপালং,কক্সবাজার। অপরজন তারই মেয়ে রুমা আক্তার(২২)। তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

- Advertisement -shukee

ধারনা করা হচ্ছে তারা কোনো ইয়াবা চোরাকারবারীর মাল টাকার বিনিময়ে  বহন করছিল, ব্যাপক জিজ্ঞাবাদ করলে আসল ইয়াবা  ক্রেতা -বিক্রতা  চোরাকারবারীদের নাম ঠিকানা জানা যাবে।

আটক মা – মেয়েকে মাদক আইনে মামলা দেখিয়ে আজ মঙ্গলবার কোর্টে চালান দেয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও