শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

টানা দুই হারের পর শ্রীলঙ্কায় সমতা ফেরাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল পড়েছিল সিরিজ হারের শঙ্কায়। স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল তৃতীয় ম্যাচে জিতলেই সিরিজ নিজেদের করে নিত। বাংলাদেশ সেটি হতে দেয়নি। তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কান মেয়েদের ২১ রানে হারিয়েছে বাংলার মেয়েরা। এতে বেঁচেছে সিরিজ। এই জয়ে ২-২ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করল বাংলার যুব নারীরা।

- Advertisement -

আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

- Advertisement -shukee

রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। প্রথম বলে হারায় উইকেট। রানআউট হন সাঞ্জানা কাভিন্দি। পরের ওভারে শূন্য রানে ফেরেন ভিমোকশা বালাসুরিয়া। শুরুতেই ব্যকফুটে যাওয়া লঙ্কান মেয়েরা আর ঘুরে দাঁড়াতে পারেনি গোটা ম্যাচে।

অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রান করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তাছাড়া হিরুনি হানসিকা খেলেন ২৯ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবে, তার ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে।

এর আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম চার ওভারে ৩৯ রান তোলে তারা। যদিও মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি।। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৭ রানের জুটি গড়েন জান্নাতুল মাওয়া ও আফিয়া আসিমা। আফিয়া ২৩ বলে করেন ২১ রান। জান্নাতুল খেলেন ২৭ বলে ২৪ রানের ইনিংস। তাতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। পরবর্তীতে বোলাররা দারুণভাবে জেতান ম্যাচটি।

সর্বশেষ

এই বিভাগের আরও