জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসান খান বিয়ে করেছেন- শোবিজ অঙ্গনে এমন গুঞ্জন বহুদিন ধরেই চাউর! তবে কাকে বিয়ে করেছেন, পাত্রির পরিচয়- এগুলো নিয়ে ছিলো ধোঁয়াশা! শুক্রবার রাত থেকে একটি ছবির সূত্র ধরে এবার তাহসানের সেই সঙ্গীটিও আলোচনায়!
শুক্রবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে একজন নারীর একটি স্থিরচিত্র ভাইরাল! ছবিতে দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল সেই নারীটিকে জড়িয়ে ধরে আছেন তাহসান।

পরে সেই নারীর আরো বেশ কয়েকটি সিঙ্গেল ছবিও নেটে ভাইরাল হয়। ছবিগুলো দিয়ে অনেকেই জানান দিচ্ছিলেন তাহসানের সঙ্গীটির পরিচয়ের নাড়ীনক্ষত্র। মেয়েটির পরিচয় দিয়ে বলা হয়েছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট।
এ বিষয়ে কিছু বলতে নারাজ তাহসান। তবে এখনো বিয়ে হয়নি বলে জানান তাহসান। শনিবার সন্ধ্যায় বিস্তারিত জানাবেন বলেও একটি গণমাধ্যমকে জানান তিনি।তবে তাহসান বিয়ের কথা স্বীকার করুক বা নাই করুক, নেটিজেনরা তাহসান ও রোজা আহমেদকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে কার্পণ্য করছেন না। ছবি পোস্ট করে একের পর এক অভিনন্দন বার্তায় ভাসিয়ে দিচ্ছেন প্রিয় তারকাকে!২০০৬ সালে অভিনেত্রী মিথিলার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ২০১৩ সালে তারা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। এই জুটিকে আদর্শ দম্পতি মান্য করা অনেকেই তাদের বিচ্ছেদ সহজভাবে মেনে নিতে পারেননি।

