শনিবার, ১৪ মার্চ ২০২৬

জয়কে বিদেশ পাঠানো নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে জয়কে নিয়েই ব্যস্ত অপু বিশ্বাস। গত বছরের অভিনেত্রী জানিয়েছিলেন শাকিব এবং অপু দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছেন ছেলে জয়কে দেশের বাইরে পাঠাবেন সেখানেই পড়াশোনা করবেন। তবে নতুন বছর অপু দিলেন নতুন খবর। জানালেন জয়কে দেশে পাঠানো বিষয়ে নতুন খবর দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী।

- Advertisement -

সংবাদমাধ্যমে অপু বলেন, সিদ্ধান্তটা আমার ও ওর বাবার দুজনের পক্ষ থেকেই ছিল। কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না। ফলে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।  বাবাকে ছাড়া থাকতে না পারার কারণ ব্যাখ্যা করে ঢাকাই সিনেমার নায়িকা বললেন, আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে, ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে। জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব না। তাই ওর বাবাও সেটা মেনে নিয়েছে, বলা যায় খুশিই হয়েছে। কেননা দুজন দুজনকে ছাড়াই থাকতে পারে না।

- Advertisement -shukee

অপু বিশ্বাস আরও বলেন, জয়ের চোখে পৃথিবীর সেরা হিরো ওর বাবা। সে নিজেই ওর বাবাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে বলেছে বাবা তুমি অনেক স্মার্ট, আমার চেয়েও আমি ওদের কথা শুনে হাসি। দেখেন ও বাবার কী ভীষণ ভক্ত। তাহলে আমাদের মায়েদের আন্দোলন করা উচিত না? আমরা মায়েরা আন্দোলন করব, এত কষ্ট করে বাচ্চাকে লালন-পালন করলাম আর দেখেন না তারা বাবার ভক্ত হয়ে যায়; মায়ের চেয়েও বাবাকে বেশি ভালোবাসে।

জয়কে বিদেশে পাঠানোর বিষয়ে অপু বলেন, এখানে নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে, যা ওর জীবনে প্রভাব ফেলতে পারে, যার কারণে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায়। তাই আমার কাছে মনে হয়েছে, খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত। যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাব, তখন খুব বেশি খারাপ লাগেনি। কিন্তু যত দিন যাচ্ছে, ততই খারাপ লাগছে। তবে খারাপ লাগলেও কিছু করার নেই। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা-মায়েরই।

 

সর্বশেষ

এই বিভাগের আরও