বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

ফোনে ডেকে নিয়ে

শ্রমিক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা সলিমপুরে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্রমিক দলের নেতাকে ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আটটার দিকে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত ব্যক্তির নাম মীর মো. আরমান হোসেন (৪৮)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মৃত মোতাহের হোসেনের ছেলে। সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।

- Advertisement -shukee

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আরমান হোসেন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। মুঠো ফোনে কথা বলতে বলতে তিনি চায়ের দোকান থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পরেই বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বলেন, কে বা কারা কৌশলে ডেকে নিয়ে শ্রমিক দলের সাবেক সভাপতি আরমানকে উপর্যপুরী ছুরিকাঘাতে হত্যা করে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও