শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডের কদমরসূল

প্রিমিয়ার লিগ সিজন ৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসূল প্রিমিয়ার লিগ সিজন ৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় কদম রসূল এলাকায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে  ও বেলাল হোসাইনের সঞ্চালনায় এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

- Advertisement -

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল আনোয়ার চেয়ারম্যান, ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বার, ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ সাহাব উদ্দিন,সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য ইফতেখার আহম্মদ জুয়েল। এতে আরো উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহব্বায়ক নুরুল আলম সহ সকল সদস্যবৃন্ধ। খেলায় মোট ১০ টি দল অংশগ্রহণ করে। সুফার জায়েন্ট কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় টিম ফায়টার্স।

- Advertisement -shukee

কাজী সালাউদ্দিন বলেন, তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে।  বিগত স্বৈরাচার সরকার রাষ্ট্রের সকলস্তরকে ধ্বংস করে দিয়েছে। যুব সমাজকে তা ঠিক করতে হবে। খেলাধুলার পাশাপাশি দেশগঠনে  অংশগ্রহণ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্রগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও