শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

নিজামপুর সমাজকল্যাণ সমিতির বার্ষিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক
নিজামপুর সমাজকল্যাণ সমিতির বার্ষিক সভাকে ঘিরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ২৫ডিসেম্বর। ছোটকমলদহে সমিতির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন আল আমিন কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি ডা. মানিক লাল দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৩-২৪ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪০জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, ৬৬জন আজীবন সদস্যকে সম্মাননা স্মারক ও ৫জন অসহায় মহিলাকে সেলাইমেশিন প্রদানসহ উপস্থিত সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ, সহ সাধারণ সম্পাদক অর্জুন কুমার দাশ ,সাংগঠনিক সম্পাদক  নিতাই চন্দ্র দাশ ও প্রচার সম্পাদক স্বপন কুমার দাশের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে ডা. মানিক লাল দাশগুপ্ত বলেন, “নিজামপুর সমাজকল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এ সমিতি থেকে প্রতিবছর বিভিন্ন সেবামূলক কাজ করা হয়। তারই ধারাবাহিকতায় এবারও আমরা বেশকিছু স্মারক সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছি। আশা করি, আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের দরকার। আজ যারা কষ্ট করে এখানে এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

- Advertisement -


অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য স্বপন কুমার দাশ বি.এসসিবিএড, সামাজিক বিধিবিধান সম্পাদক রতি রঞ্জন দাশ, লিটন কান্তি দাশ,শঙকর দাশ, অসীম দাশ।

- Advertisement -shukee

বক্তব্য রাখেন অধ্যাপক প্রদীপ কুমার দাশ, বিশিষ্ট ব্যবসায়ী লিটন কুমার দাশ, যদু চন্দ্র দাশ,ইঞ্জিনিয়ার অজয় দাশ, ইঞ্জিনিয়ার সুবর্ণা সরকার, ডা. অসীম দাশ, ডা. দীপ্তি দাশ, সাংবাদিক বিপুল দাশ, আহবায়ক কাঞ্চন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক রতন কুমার দাশ, মাস্টার শিবু চন্দ্র দাশ, কৃষ্ণধন দাশ, উপদেষ্টা স্বপন কুমার দাশ, উপদেষ্টা আশতোষ দাশ ও উপদেষ্টা অনিল বরণ দাশ ।

সর্বশেষ

এই বিভাগের আরও