Wednesday, 30 September 2026

[the_ad id='15178']

বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের শোক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, সীতাকুণ্ডে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের মত জ্ঞাণীগুণী, ন্যায়নীতি পরায়ন, ও স্পষ্টবাদী মরহুম আবুল মনসুরের মত মানুষ আর জন্ম হবেনা। তিনি কারো মনরক্ষার্থে অবান্তর কোনো কথা কখনো বলতেননা।কাউকে তিনি ভয়ও করতেননা, তিনি ছিলেন প্রকৃত দেশ প্রেমিক,দেশের সার্থে তিনি ছিলেন অটল। সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ড মরহুম সৈয়দ আবুল মনসুরের শোকসভায় তিনি  প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -

মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় সীতাকুণ্ড এল কে সিদ্দিকী স্কয়ারে  উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee
বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লায়ন আসলাম চৌধুরী এফসিএ

পৌর বিএনপির আসবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির  সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের পরিচালনায়  অতিথি  হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমল কদর, বিএনপি নেতা ইউসুফ নিজামী,যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, ছালামত উল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু,মুক্তিযোদ্ধা মহরম আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. মুনতাকিম হাকিম। উপস্হিত ছিলেন কামাল উদ্দিন চৌধুরী,সাবেক ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন,মুস্তাফিজুর রহমান হিরো,কাজী এনামুল বারী, খোরশেদ আলম মেম্বার,

কোরবান আলী সাহেদ,মো. ইসমাইল হোসেন, সাবেক কাউন্সিলর মো. সেলিম, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক মো. রফিক, সহ সভাপতি নুর মোহাম্মদ,কামরুল ইসলাম বাবলু, শ্রমিক নেতা মো. আলাউদ্দিন,মরহুম আবুল মনসুরের লন্ডন প্রবাসী মেয়ে শাহিনুল সুলতানা সুমি , ছেলে শাহিনুর পারভেজ, উপজেলা পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল, মুক্তিযোদ্ধা,দলিল লেখক,ব্যবসায়ী ও  গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও