Monday, 21 September 2026

[the_ad id='15178']

 সীতাকুণ্ডে  হলি কেয়ার ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

 সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত হলি কেয়ার ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের নিজস্ব ভবনের সামনে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

অনুষ্ঠানের কার্যক্রমে ছিল বার্ষিক পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অধিকারীদের সংবর্ধনা, ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব এবং বিশিষ্ট সমাজসেবক কাজী মোহাম্মদ মহিউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের পরিচালক ও জার্মান প্রবাসী মোহাম্মদ ওসমান গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট আলোচক তারিকুল আলম শাহিন, শাহাদাত হোসেন রাজন, এবং মাইনুল ইসলাম লিটন।

অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়। শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন  এক ছাত্রের হাতে পুরস্কার বিতরণ করছেন ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও