মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

বেবী নাজনীন ও জয়া আহসান পাচ্ছেন বিশেষ সম্মাননা

বিনোদন প্রতিবেদক

সংগীত ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন সংগীততারকা বেবী নাজনীন ও নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন সিজেএফবি’র সভাপতি এনাম সরকার। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠেয় ইটিভি–সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে।

- Advertisement -shukee

২০২৩ সালে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও ওটিটিতে পারফরম্যান্সের ভিত্তিতে শিল্পীদের হাতে তুলে দেয়া হবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান।

বিশেষ সম্মাননা দেয়া হবে বেবী নাজনীন, জয়া আহসান ও যমুনা টিভির সিইও ফাহিম আহমেদকে। সিজেএফবিকে ধন্যবাদ জানিয়ে বেবী নাজনীন বলেন, সম্মাননা প্রাপ্তি যেকোনো শিল্পীর জন্য গর্বের, আনন্দের। আমরা কোনো প্রতিবন্ধকতা চাই না। আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায়। জয়া আহসান বলেন, শিল্পের মূল্যায়নে যে কোনও প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে। আমারও ভালো লাগছে। ধন্যবাদ সিজেএফবিকে।

সর্বশেষ

এই বিভাগের আরও