মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

‘বরবাদ’ আমার সব ছবিকে ছাপিয়ে যাবেঃ শাকিব খান

নিজস্ব প্রতিবেদক

মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

- Advertisement -

শাকিব খান বলেন, সিনেমাটি আমার সব ছবিকে ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।

- Advertisement -shukee

ঢাকাই সিনেমার মেগা স্টার শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ এর শুটিং শুরু হয়েছিল গত ২০ অক্টোবর। সিনেমাটির বেশিরভাগ শুটিং মুম্বাইতে হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, দিঘীসহ অনেকেই। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই।

 

সর্বশেষ

এই বিভাগের আরও