Monday, 21 September 2026

[the_ad id='15178']

বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালা নগর গ্রামে

সীতাকুণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -

এতে আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবারগুলো।

- Advertisement -shukee

আজ (৭ নভেম্বর ) শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ৬ পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ।

ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানা গেছে , এদিন সকাল সাড়ে ৮ টার দিকে ২নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের ইমান আলী মৌলভী বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের মিলিহান শিখায় মুহূর্তে মধ্যে ৬ টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন অন্যদিকে ছড়িয়ে পড়ার আগেই অন্তত দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন অন্যদিকে ছড়িয়ে পড়ার আগেই প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

সর্বশেষ

এই বিভাগের আরও