Monday, 21 September 2026

[the_ad id='15178']

গভীর রাতে চলন্ত কাভার্ডভ্যানে আগুন বাঁশবাড়িয়ায়

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় ঘটে এ ঘটনা । তাতে ভেতরে থাকা মালামাল পুড়ে গিয়ে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

- Advertisement -

ফায়ার সার্ভিসের তথ্যমতে, রাতে পণ্যবাহী কাভার্ডভ্যান মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -shukee

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, ওভারহিটের কারণে ব্যাটারির অ্যাসিড থেকে কনটেইনারের ভেতরে আগুনের সূত্রপাত হয়। তাতে ভেতরে থাকা অর্ধলাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে সঠিক সময়ে আগুন নেভানোর ফলে ক্ষতি কম হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও