Monday, 21 September 2026

[the_ad id='15178']

সীতাকুণ্ডের কুমিরায় মাদকমুক্ত সমাজ চায় দাবীতে সমাবেশ ও র‌্যালি

মাদকমুক্ত নাহলে সমাজ সন্ত্রাসমুক্ত হবে না- সীতাকুণ্ড ওসি

সীতাকুণ্ড প্রতিনিধি

সমাজ যতদিন মাদকমুক্ত না হবে ততদিন সন্ত্রাসমুক্ত হবেনা, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে

- Advertisement -

যার যার এলাকাকে মাদকমুক্ত করতে হবে,তারপর সমাজ থেকে সন্ত্রাস নির্মূল সহজ হয়ে যাবে।

- Advertisement -shukee

রবিবার ( ০১ ডিসেম্বর) বিকাল ৪ টায় সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন মসজিদ্দা যুব সমাজের উদ্যোগে মাদকমুক্তসমাজ চাই দাবীতে এক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠানে সীতাকুণ্ড মডেল থানার ওসি ( তদন্ত)  মো. আলমগীর প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো  বলেন।

স্থানীয়  সামাজিক সংগঠন উদ্দীপ্ত কাফেলার পরিচালক মো. আব্দুর রাজ্জাক আলীর সভাপতিত্বে ও মো. নূরুল আনোয়ারের উপস্থাপনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস মনির,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শামসুদ্দোহা,কুমিরা ইউনিয়ন জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আব্দুল্লাহ, কুমিরা ৩ নম্বর ওয়ার্ড  জামায়াতে ইসলামীর সভাপতি মো. নূরুল মুক্তার মোমিন,বিশিষ্ট ব্যবসায়ী মো. খুরশেদ আলম।

অনুষ্ঠানে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সিনিয়র সমস্য তালুকদার  নির্দেশ বড়ুয়া,যুবনেতা সালাউদ্দিন টিটু,মো. ইদ্রিস মিয়াসহ সর্বদলীয় ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি ( তদন্ত)  মো. আলমগীর

আলোচনা শেষে সভাস্থল থেকে শুরু করে একটি র‌্যালি ছোট কুমিরা বাজার পর্যন্ত গিয়ে সমাপ্ত হয়।

বক্তারা বলেন,কুমিরা প্রতিটা পাড়া- ওয়ার্ডে মাদকের ছড়াছড়ি, এর মূল নায়িকা হলো মাদক সম্রাজ্ঞী মিনু, তার বিশাল বাহিনী দিয়ে পুরো ইউনিয়ন মাদক সরবরাহ করে আসছে।আওয়ামী লীগ আমলে স্হানীয় চেয়ারম্যান মোরশেদ চৌধুরীর আশ্রয় প্রশ্রয়ে মিনু বিশাল মাদক আস্তানা গড়ে তোলে।মিনু মদ বিক্রয়ের টাকা দিয়ে আওয়ামী লীগে ১৮ জন কে হজ্ব ও করিয়েছে,মদ বিক্রয়ে যে বিরোধীতা করেছে তাকেই মিনু আক্তার  মামলা দিয়ে হয়রানী করেছে চেয়ারম্যানের সহযোগীতায়।স্হানীয় অনেক তরুন মিনুর মিথ্যা মামলায় হয়রানী, জেল খেটেছে।তার এই মাদক আস্তানা আর থাকতে দেয়া যায়না।এতে প্রশাসনের সহযোগিতা চান এলাকাবাসী।

সর্বশেষ

এই বিভাগের আরও