মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের ওপর রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের সই করা চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

- Advertisement -

চিঠিতে বলা হয়, সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে দীর্ঘমেয়াদি বন্দবস্ত দেয়া ঢাকার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিটি-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ (শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য) একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় এই বন্দোবস্ত বাতিল করা হলো।

- Advertisement -shukee

মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে যথাযথ কার্যক্রম নিয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকার জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও