Tuesday, 29 September 2026

[the_ad id='15178']

পরিকল্পিত পরিচ্ছন্ন এবং সবুজ শহর গড়তে নবীনরাই পারে মূল ভূমিকা রাখতে: সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

নবীন ছাত্র ছাত্রীদের এগিয়ে আসতে হবে বিজ্ঞান নির্ভর ও প্রযুক্তি কেন্দ্রীক পরিকল্পনার মাধ্যমে সুন্দর আগামী গড়ে তুলতে এই আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

সোমবার এক রঙিন উৎসবমূখর এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের মাঠে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় নিয়মিত আয়োজন ” এস পি এস সি বার্ষিক বিজ্ঞান মেলা ২০২৬” । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -shukee

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালিক। তিনি তাঁর বক্তব্যে ছাত্র ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম পরিচালনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে এই আয়োজনের ভূয়সি প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো আবু তাহের, সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং অভিভাবকবৃন্দ। পরিশেষে বিজ্ঞান ভিত্তিক বিশেষ বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সফল পরিসমাপ্তি ঘটে।

সর্বশেষ

এই বিভাগের আরও