চট্টগ্রাম জেলা এলজিইডি ঠিকাদার সমিতির মতবিনিময় সভা রবিবার (৫ জুলাই) নগরীর একটি কমিউনিটি সেন্টারে মো. মহিউদ্দিন সেপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন মোহাম্মদ সুমন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ইলিয়াস, জামশেদ আহমদ, জাহাঙ্গীর আলম, সোলাইমান আকাশ, এম আবদুল্লাহসহ জেলার ১৫ উপজেলার ঠিকাদার সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদক।

মতবিনিময় সভায় নির্দিষ্ট সময়ে ঠিকাদারদের বিল পরিশোধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সময়মত বিল না পেয়ে অনেক ঠিকাদার মানবেতর জীবনযাপন করছে। কাজ শেষ করার অনেকদিন পরও বিল পরিশোধ করা হচ্ছে না।
যা ন্যায়সঙ্গত নয়। নিজের টাকা খরচ করে বিল না পাওয়া দুঃখজনক।
তারা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা কাজ শেষ করি। এলজিইডির শিডিউল অনুযায়ী কাজ শেষ করার পরও বিল পরিশোধে বিলম্ব দুঃখজনক।
সভায় সর্বসম্মতিক্রমে মহিউদ্দিন সেপুলকে সভাপতি ও আসাদুজ্জামান টিটুকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য জেলা কমিটি গঠন করা হয়। তাদেরকে ৫ জন সহ-সভাপতি ও ৫ জন যুগ্ম সম্পাদক মনোনীত করার দায়িত্ব দেয়া হয়।

