রবিবার, ৫ জুলাই ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে

ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন’ বিষয়ক দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ৩ ও ৪ জুলাই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

- Advertisement -

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

- Advertisement -shukee

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি দাপ্তরিক কাজে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল প্রশাসন বাস্তবায়নে ডি-নথির কার্যকর ব্যবহার সময়োপযোগী ও অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও দক্ষ হবে।

প্রশিক্ষণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের পরিচালক জনাব মো. ওমর ফারুক, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম এবং উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরা ডি-নথির ব্যবহার, বাস্তব প্রয়োগ, দাপ্তরিক নথি ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে শনিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সফলভাবে কোর্স সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সনদপত্র বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ ইকতিয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতিকুল হক, শাখা কর্মকর্তা জনাব মুহাম্মদ আসিফ আল হোসাইন এবং কম্পিউটার অপারেটর মো. শফিকুল আলম প্রশিক্ষণে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন প্রশিক্ষক, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল প্রশাসন বাস্তবায়ন এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিনি দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও