শনিবার, ২৭ জুন ২০২৬

[the_ad id='15178']

জেন্ট্র আয়োজিত ইলেকট্রিক গোকার্ট রেসিং প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মোটর রেসিং ইন্ডাস্ট্রি ও আন্তর্জাতিকমানের রেইসার তৈরির অপার সম্ভাবনা নিয়ে  শুক্রবার ( ২৬জুন) সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে শুভ উদ্বোধন হলো জেন্ট্র গো কাট রেসিং টুর্নামেন্ট । সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রেসিং কারের নির্মাতা

- Advertisement -

জেন্ট্রর প্রতিষ্ঠাতা মো. মুক্তাদির সাজিদ  বলেন, বিশ্বের তরুণদের মতো বাংলাদেশের তরুণেরাও ফর্মুলা ওয়ান বা আন্তর্জাতিক কার্টিংয়ে অংশ নেয়ার স্বপ্ন দেখেন। কিন্তু দেশে দীর্ঘদিন ধরে সেই স্বপ্ন বাস্তবায়নের মতো অবকাঠামো কিংবা প্রশিক্ষণের সুযোগ ছিল না। দেশীয়ভাবে তৈরি এই ইলেকট্রিক গো-কার্ট সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে পারে।

- Advertisement -shukee

মুক্তাদির সাজিদ আরও বলেন, গো-কার্টটি পুরোপুরি বৈদ্যুতিক। এতে জীবাশ্ম জ্বালানি পোড়াতে হয় না। সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দেয়া যায়। শব্দ ও বায়ুদূষণও হয় না। ফলে এটি শুধু মোটরস্পোর্টসের নতুন অভিজ্ঞতাই নয়, পরিবেশবান্ধব প্রযুক্তিরও একটি উদাহরণ।

শাহফায়েত শিহাবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, দেশের প্রথম ফমূর্লা রেইসার মাহফুজুর রহমান তুষার ।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের ১৮কোটি মানুষের বড় একটি অংশই তরুণ। তাদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেকট্রিক গো-কার্ট সেই সম্ভাবনারই একটি উদাহরণ। তরুণদের এমন উদ্যোগকে উৎসাহিত করতে হবে।

মেয়র বলেন, জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের এই সময়ে পরিবেশবান্ধব প্রযুক্তির কোনো বিকল্প নেই। তাই নবায়নযোগ্য জ্বালানিনির্ভর উদ্ভাবনকে এগিয়ে নিতে হবে। এ ধরনের সৃজনশীল উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানের উদ্বোধক একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, দেশের তরুণদের মাঠমুখী করতে নতুন নতুন ক্রীড়ার আয়োজন বাড়াতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া খেলোয়াড়দের নিয়মিত আর্থিক সহায়তা ও বেসরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে তাঁরা আরও ভালো করবেন। তরুণদের মোবাইলের পর্দা ছেড়ে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন ,বাংলাদেশে  পরিবেশবান্ধব ইলেকট্রিক গো-কার্ট শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়—এটি দেশের তরুণ প্রজন্মের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে । দেশের জিডিপি বৃদ্ধিতেও এটা যুক্ত হতে পারে।বিশ্বজুড়ে মোটরস্পোর্টস যেখানে দিন দিন জনপ্রিয় হচ্ছে, সেখানে বাংলাদেশেও গো-কার্ট রেসিং ও রেইসার তৈরির একটি  ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে ওঠতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা, র‍্যানকন এফসি প্রোপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রোটারিয়ান তানভীর শাহরিয়ার রিমন, , সেভ দ্য নেচার এর প্রেসিডেন্ট জসীম উদ্দিন চৌধুরী, সিজিকেএস  জেনারেল সেক্রেটারি মোহাম্মাদ সালাহউদ্দিন, রোটারি গভর্নর (২০২৪-২৫) ইঞ্জিনিয়ার মতিউর রহমান ।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন আবৃতি শিল্পী রোটারিয়ান দিলরুবা খানম। ড্রোন শোর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি হয় ।

সর্বশেষ

এই বিভাগের আরও