শনিবার, ২৭ জুন ২০২৬

[the_ad id='15178']

কবি নজরুলের ১২৭ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (২৬জুন) কবি নজরুল জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

- Advertisement -

কমিটির আহবায়ক আনোয়ার হোসেন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ার, এডভোকেট শফিউদ্দিন কবির আবিদ,সাউথ এশিয়াটিক স্কুলের প্রাক্তন শিক্ষক জাহেদুন নবী কনক,  প্রভাতি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম,বেগম জান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া আক্তার । পরিচালনা করেন কমিটির সদস্য সচিব নাঈম হোসেন ।

- Advertisement -shukee

আলোচনা সভায় বক্তারা বলেন,” কবি নজরুল তার দ্রোহ,মানবতা ও অসাম্প্রদায়িক চিন্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছিলেন ।নজরুল গান লিখেছেন , গান গেয়েছেন – “এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল ” ।

সমাজের শোষণ বঞ্চনার বিরুদ্ধে নজরুল লিখেছেন, “হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,..”।দেশকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে সেই শ্রমজীবীরা কোথাও শোষণ বঞ্চনা থেকে আজও মুক্ত হয় নি। বকেয়া বেতনের জন্য কথা বলতে গিয়ে আজও কত শ্রমিক পুলিশের গুলিতে জীবন হারাচ্ছে ।সাম্প্রদায়িকতা যখন সমাজকে বিষাক্ত করে তোলে , জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, ভিন্ন মতের মানুষদের আক্রমণ করা হয়, মাজারে হামলা করা হয়- তখন নজরুল আমাদের পথ দেখায় এই বলে,“হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার”।লিখেছিলেন –‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ রামিসা,আছিয়া,আয়াত,মুনিয়া,তনু একের পর এক শিশু, নারী ধর্ষণ,হত্যাকাণ্ড দেশের বিবেককে যখন নাড়িয়ে দেয় তখন নজরুল আমাদের পথ দেখায়। নারীর প্রতি ভোগবাদী দৃষ্টিভঙ্গি আর বিকৃত মানসিকতা এসব ঘটনার জন্ম দিচ্ছে। নারী-পুরুষ বৈষম্যের বিরুদ্ধে নজরুল বলেছেন ,“সাম্যের গান গাই/ আমার চক্ষে পুরুষ রমনী কোনো ভেদাভেদ নাই।/ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। “নজরুল সমাজের অত্যাচার, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে বারবার পুরাতন সমাজকে আঘাত করে পাল্টাতে চেয়েছেন,নতুন কিছু গড়তে চেয়েছেন ”

বক্তারা নজরুল জয়ন্তীতে নজরুলের জীবন ও আদর্শকে পাথেয় করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি,নাচ ও গান পরিবেশন করেন ।

 

সর্বশেষ

পবিত্র আশুরা আজ 

এই বিভাগের আরও