শুক্রবার, ২৬ জুন ২০২৬

[the_ad id='15178']

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ সাক্ষাৎ করেন তারা।

- Advertisement -

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিন শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে সাক্ষাৎ করবেন।

- Advertisement -shukee

তিনি আরও বলেন, বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা আরও সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল বয়ে আনবেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে গ্রেট হলে তারেক রহমান চীনের প্রধানমন্ত্র লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার (২২ জুন) রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে যান তিনি। দুদিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বুধবার (২৪ জুন) বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।

শেষ দিনে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে গ্রেট হলে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন। বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীরা।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ২৪ জন। এর মধ্যে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন পাঁচজন। তারা হলেন— হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহদী আমিন।

সর্বশেষ

পবিত্র আশুরা আজ 

এই বিভাগের আরও