Sunday, 20 September 2026

[the_ad id='15178']

২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে  মৃত্যু হয়েছে চার জনের।

- Advertisement -

শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

- Advertisement -shukee

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৬৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০৭ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন।

গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ২৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৭ হাজার ৬১৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬০৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও