Friday, 18 September 2026

[the_ad id='15178']

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২জন নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই যুবক নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

- Advertisement -

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা ৮ মিনিটের দিকে ১৪ তলা ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -shukee

এ ঘটনায় ভবনটি থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, আগুন লাগার পর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভেতরে আর কাউকে আটকে থাকতে দেখা যায়নি। নতুন করে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও