গতকাল (৭ মে) চট্টগ্রাম রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬” ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিরাট সাফল্য অর্জন করেছে সীতাকুণ্ড উপজেলার মেয়েরা। বালিকাদের একক ও দ্বৈত-উভয় বিভাগেই জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে সীতাকুণ্ড উপজেলা দল। এই অসাধারণ অর্জনে ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
প্রতিযোগিতায় বালিকা একক বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী রাশি নাথ সাথী। দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে সিসিসি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া জান্নাত নাবিহা ও মাহমুদাবাদ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তামান্না সুলতানা।

দলের ম্যানেজার ইফতেখার আহম্মদ জুয়েল বলেন, “ ছাত্রীদের নিয়মিত প্রশিক্ষণ ও খেলার সরঞ্জামের পর্যাপ্ত ব্যবস্থা করা গেলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
এদিকে খেলায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইমরান হুদা। তাঁর প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় খেলোয়াড়েরা এই সাফল্য অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা জানায়।
চ্যাম্পিয়ান দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
সীতাকুণ্ডের মেয়েদের এই ক্রীড়াণৈপূর্ণ ও কৃতিত্ব স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন হয়েছে বলে মনে করছেন ক্রীড়াবিদ ও এলাকাবাসী।

