মঙ্গলবার, ২৬ মে ২০২৬

[the_ad id='15178']

রাজধানীতে রোটারির মহামিলনমেলা শুক্রবার

ঢাকা প্রতিনিধি

আগামীকাল (২৩ জানুয়ারি) রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রোটারি ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫-এর যৌথ বার্ষিক অধিবেশন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর শেরে বাংলানগরের আগারগাঁও বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেড়বছর ধরে রোটারি জেলার কার্যক্রম বন্ধ থাকায় ব্যতিক্রমী এ বিশেষ আয়োজন। এ অধিবেশনের মাধ্যমে বাংলাদেশ রোটারির অচল জেলাদুটি দ্রুততম সময়ে সচল হবে- এমনটা আশা করছেন রোটারিয়ানেরা।

- Advertisement -

সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ অতি গুরুত্বপূর্ণ আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক রোটারিয়ানের অংশগ্রহণে এটি রূপ নিতে যাচ্ছে এক বিশাল মহামিলন মেলায়। বিশেষ করে দেশি-বিদেশি রোটারি নেতাদের পদচারণায় মুখরিত হবে অনুষ্ঠামস্থল। দেশব্যাপী রোটারি আন্দোলনের অন্যতম বৃহৎ এ আয়োজনে দুই ডিস্ট্রিক্টের উল্লেখযোগ্য রোটারিয়ান শরিক হবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এ কনফারেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে পোলিও ফান্ডের জন্য বিশেষ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্বের ধারাবাহিকতা অনুসরণ করে পিডিজি ড. ইশতিয়াক জামানের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার ফলে পোলিও নির্মূল কার্যক্রমে বাংলাদেশের রোটারিয়ানেরা একটি উল্লেখযোগ্য অবদান রাখতে চলেছেন।

- Advertisement -shukee

কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে মনোনীত রয়েছেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ-এর প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়ব। আর কনফারেন্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন একই ক্লাবের অতীত সভাপতি রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান।
সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছিল মাত্র একহাজার টাকা। অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় ফুড গিফট ও র‍্যাফেল ড্র-যা কনফারেন্সে অতিরিক্ত আনন্দ ও উৎসাহ যোগ করবে।
আয়োজক কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রত্যাশার তুলনায় অনেক বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল ও সাফল্যমণ্ডিত করতে দেশের সকল রোটারি ক্লাবের সভাপতি ও সদস্যদের প্রতি যথাসময়ে ভেন্যুতে উপস্থিত হতে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও