মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

[the_ad id='15178']

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১৩ এলাকায় স্থানীয় এক যুবদল নেতাকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ এর ওপেক্স গার্মেন্টস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্থানীয় যুবদল নেতা হাফিজুর রহমানসহ ৭-৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন।

- Advertisement -shukee

এসময় তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে হাফিজুর রহমান ও বিএনপি কর্মী ইউসুফ গুলিবিদ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অবস্থায় হাফিজুর রহমান চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় ঘটনাস্থলের পাশের ফুটপাতে থাকা এক তরকারি বিক্রেতাও গুলিবিদ্ধ হয়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর পালিয়ে যাওয়ার সময় চঞ্চল নামে এক সন্দেহভাজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার কারণ এবং এতে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও