রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে মনোমুগ্ধকর পরিবেশে

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের বনভোজন ও মিলনমেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

আজ (১৭ জানুয়ারি) দিনব্যাপী নানান আনন্দ-আয়োজনের মাধ্যমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের বনভোজন ও মিলনমেলা-২০২৬ সম্পন্ন হয়। আলোচনা,গুণিজন সংবর্ধনা, সংগীতানুষ্ঠান, চেয়ার ও বালিশখেলা, বেলুন ফোটানো র‌্যাফেল ড্র, ফ্রেন্ডশিপ ও ফেলোশিপের মাধ্যমে প্রকৃতির কোলে একটি দিন ভিন্ন মেজাজে বেশ ভালোই কেটেছে সবার। উপমহাদেশের অন্যতম সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে যেন একখণ্ড সীতাকুণ্ড তৈরি হয়। বনভোজনকে ঘিরে দীর্ঘদিন পর একে অন্যকে পেয়ে স্মৃতিকাতরতায় ভোগেছেন কেউ কেউ। পিকনিক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ শওকত হোসেন,মহাসচিব জাহেদুল ইসলাম চৌধুরী বিটু,অর্থসচিব মো.বোরহান উদ্দিন,তথ্য ও সম্প্রচার সম্পাদক সাংবাদিক হাকিম মোল্লা,সহ- তথ্য ও সম্প্রচার সম্পাদক আবু নাছের রিপন ও এ এম এস আজম আরজুর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সবকিছু মিলিয়ে বার্ষিক বনভোজন ও মিলনমেলা অত্যন্ত সফল ও সার্থক হয়েছে। আনন্দ-উৎসবের মধ্যমণি ছিলেন সংগঠনের সদস্য তাপস চন্দ্র কর্মকার।

- Advertisement -

- Advertisement -shukee

সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ,সমাজচিন্তক,লেখক নজির আহমদকে উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের সভাপতি আজিজ আহমেদ চৌধুরী এবং সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের পৃষ্ঠপোষক সদস্য সাইফুল হুদা জাহাঙ্গীর।

অনুভূতি ব্যক্ত করতে যেয়ে সংবর্ধিত অতিথি নজির আহমদ বলেন, “জীবনে অনেক অনুষ্ঠানে অংশগ্রহণের সুয়োগ হয়েছে। জীবনসাহাহ্নে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি,সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম জনগণের প্রভূত কল্যাণ সাধন করবে।” 

র‌্যাফেল ড্র এর আগে পিকনিক কমিটির চেয়ারম্যান শওকত হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের পৃষ্ঠপোষক সদস্য ইঞ্জিনিয়ার নুর সোলেমান সেলিম,পৃষ্ঠপোষক সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী,প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান,সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সহসভাপতি মো.শামসুল আরেফিন, সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ,সহ-সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, পিকনিক কমিটির মহাসচিব জাহিদুল ইসলাম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহম্মেদ জুয়েল মো.সেলিম উদ্দিন, অর্থসচিব মোহাম্মদ বোরহান উদ্দিন,সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সঞ্জয় রায়,সাংবাদিক শাহ আজম,বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো.আলাউদ্দিন,তথ্য ও সম্প্রচার সম্পাদক সাংবাদিক হাকিম মোল্লা,সহ-তথ্য ও সম্প্রচার সম্পাদক আবু নাছের রিপন,দপ্তর সম্পাদক সুজিত পাল,সমীরণ ভট্টাচার্য ও তাপস চন্দ্র কর্মকার।

র‌্যাফেল ড্র পুরস্কার ছিল সবার নজরকাড়া। প্রথম পুরস্কার স্মার্ট রঙিন টেলিভিশন,দ্বিতীয় পুরস্কার মুঠোফোন,তৃতীয় পুরস্কার ডিনারসেট এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারসহ সর্বমোট পুরস্কার ছিল ৩০টি। এছাড়া বনভোজনে অংশগ্রহণকারী সকল সদসদের বিশেষ গিফট হিসেবে একটি করে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম নামাঙ্কিত মগ উপহার দেয়া হয়;বাচ্চাদের জন্যে দেয়া হয় শিক্ষাউপকরণ।

সর্বশেষ

এই বিভাগের আরও