বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

অবৈধ বালু উত্তোলন যন্ত্র ড্রেজার ও বাল্বহেড জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ এলাকাবাসী

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনকারী যন্ত্র ড্রেজার ও বাল্বহেড জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এই যন্ত্রগুলো দিয়ে সাগর থেকে বালু উত্তোলন করে বিক্রি করছিলো একটি চক্র। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের শেষে স্থানীয় এলাকাবাসী উপজেলার কুমিরা ফেরিঘাট সংলঘ্ন এলাকায় এই যন্ত্রগুলো জ্বালিয়ে দিয়েছে।

- Advertisement -

তবে কে বা কারা সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে তা জানাতে পারেনি স্থানীয় এলাকাবাসী ও নৌ-পুলিশ কর্মকর্তারা। এছাড়া গত বুধবার উপজেলার ভাটিয়ারী এলাকায় একটি শিপইয়ার্ডে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলনকারীদের ধাওয়া দেয় এলাকাবাসী।

- Advertisement -shukee

স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সাগর থেকে একটি চক্র অবৈধভাবে ড্রেজার ও বাল্বহেড যন্ত্র দিয়ে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাইরে বিক্রি করছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাংছে উপকূলীয় বেড়িবাঁধ। ধ্বংস হচ্ছে পরিবেশ।

স্থানীয় জেলে সন্তোষ কুমার বলেন, ‘সাগর থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে সাগরের গতিপথ হারাচ্ছে। ফলে মাছ ধরার নৌকা রাখার জায়গাগুলো বিলিন হচ্ছে। আমাদের বসবাসের স্থান সংকোচিত হবে।’

ব্যবসায়ী হাজী কামাল উদ্দিন ও ফরিদুল আলম বলেন, সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে শিপইয়ার্ড মালিক। অথচ ইয়ার্ডটি সরকার থেকে লিজ নেয়া হয়েছে স্ক্র্যাপ জাহাজ কাটিং এর জন্য। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিবে ভাঙন, ব্যবহারের অনুপযোগী হবে কৃষি জমি। এলাকাবাসী চরম ক্ষতির সম্মুখিন হবে বলে জানান তিনি।

কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়ালি উদ্দিন আকবর বলেন, ড্রেজার ও বাল্বহেড জ্বালিয়ে দেয়ার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। পুলিশ টিম আসলে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও