সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মরহুম ইসলাম মিয়াজির প্রথম পুত্র, বার আউলিয়া (রঃ) দরগাহ শরীফের আম-মোক্তার মোতোওয়াল্লি আলহাজ এস এম মাকছুদুল আলম (৬৭) মারা গেছেন। শুক্রবার (২৮নভেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউট রিচার্স সেন্টারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
- Advertisement -

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে হযরত পীর বার আউলিয়া (রহঃ) দরগাহ শরীফ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

