শনিবার, ২০ জুন ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম সমিতি-ঢাকার নতুন নেতৃত্বে ড. চৌধুরী মাহমুদ-মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক

শতাধিক বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদ (২০২৬-২০২৭) নির্বাচনে ড. চৌধুরী মাহমুদ হাছান ও মো. মোজাম্মেল হক চৌধুরীসহ পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

- Advertisement -

সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ড. চৌধুরী মাহমুদ হাছান। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, মুহাম্মদ নূরুল ইসলাম, মো. তানভীর খান, ড. মুহাম্মদ ইসমাইল ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী।

- Advertisement -shukee

এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মোজাম্মেল হক চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ মো. চৌধুরী।

বাকি পদগুলোর মধ্যে শিক্ষা ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ মুরাদ, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সোহেল আরিফ, সাংস্কৃতিক সম্পাদক মো. ওমর হায়াত চৌধুরী (কাওছার), দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোকছেদ আলম মনজু, আন্তর্জাতিক সম্পাদক সাদিদ রেজা চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মাহফুজুর রহমান, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক লাবনী চাকমা, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিরাজুল হক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ আলম, মো. কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম, হাবিবুল ইসলাম, মো. হামিদুল ইসলাম সিকদার, এস এম মাসুদ পারভেজ, মো. হাবিবুর রহমান (হাবীব), নূরুল আনছার, মো. তারিকুল ইসলাম, মো. রহিম উদ্দিন ও জাফর আহমদ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, মোহাম্মদ মুনীর চৌধুরী, সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। তারা নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও