বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড ডিগ্রি কলেজে এডহক কমিটি পুনর্গঠন, সভাপতি মনোনীত লায়ন আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচীনতম বিদ্যাপীঠ সীতাকুণ্ড ডিগ্রি কলেজে নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম-মহাসচিব লায়ন মো. আসলাম  চৌধুরী সভাপতি মনোনীত হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ এডহক কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভূক্ত  কলেজ সমূহের  গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে  এ কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি ইউএনওর মনোনয়ন পরিবর্তনপূর্বক  তদস্থলে সভাপতি হিসেবে মো. আসলাম চৌধুরীকে মনোনীত করা হয়েছে।

- Advertisement -shukee
ইউএনও মো. ফখরুল ইসলাম

পুনর্গঠিত এডহক কমিটির অবশিষ্ট মেয়াদকাল  ২০২৬ খিস্টাব্দের ১৩ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে কমিটিকে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোনও সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

৪সদস্যবিশিষ্ট এডহক কমিটিতে পুনরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও চবি সীতাকুণ্ড ছাত্র সমিতির বর্তমান উপদেষ্টা মো. বখতিয়ার উদ্দিনকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে।

এছাড়া অন্য সদস্যরা হলেন -সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম ও প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী।

 

বিদ্যোৎসাহী সদস্য মো. বখতিয়ার উদ্দিন

সর্বশেষ

এই বিভাগের আরও