জামায়াতে ইসলামী যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি” ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে অংশ নেয় ২নম্বর বারৈয়ারঢালা স্পোর্টিং ক্লাব বনাম পৌরসভা শহীদ রাসেল একাদশ। খেলায় বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ান এবং পৌরসভা শহীদ রাসেল একাদশ রানার্সআপ অর্জন করে।

খেলাশেষে শামসুল হুদার সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলামের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মো. আবু তাহের, জামায়াত নেতা এডভোকেট আশরাফুল রহমান, মিজবাহুল আলম, এডভোকেট ছিবগাতুল্লাহ খালেদ, শরিফুল ইসলাম মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম, আলী আকবর, রায়হান উদ্দিন, জামাল উল্লাহ, জয়নাল উদ্দিন, আশরাফুল আলম ভূঁইয়া, কাজী জাহেদ ইমাম, সেলিম জাহেদী, সামছুল হুদাসহ উপস্থিত ছিলেন উপজেলা ৯ ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারিবৃন্দ।
গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া উক্ত ফুটবল টুর্নামেন্টে ১৬টি টিম অংশ নেয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


