সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন কমিটি, প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী,বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। পূজা চলাকালে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলেই একমত পোষণ করে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড-মীরসরাই ক্যাম্পের দায়িত্বশীল মেজর আহনাফ হাসান, সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম , উপজেলা বিএনপির আহবায়ক কমল কদর, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. তাহের,পৌর জামায়াতের সভাপতি আলী আকবর, উপজেলা আনসার কর্মকর্তা শাহিনুর রহমান, লুৎফরনেছা, ইঞ্জিনিয়ার মো. ইছাক, উপজেলা পুজা কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বীর বাহাদুর শাস্ত্রী,ছোটন কুমার, ইঞ্জিনিয়ার সুব্রত জলদাস।

উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন,পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলুসহ উপজেলা বিভিন্ন সরকারী কর্মকর্তা,রাজনীতিবিদ,সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
বক্তারা বলেন,এবার পূজ হবে ভিন্ন রকম,উৎসবমুখর, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সব হবে। তবে চলবেনা বেহায়াপনা, নেশাপান মাতলামী, আতশবাজী, ইভটিজিং। নামাজের সময় বাদ্য যন্ত্র বাজনা,মধ্যরাতের পর মন্ডপে নাচগান মাইক বাজানো চলবেনা। কেউ নিয়ম ভঙ্গ করলে জেল,জরিমানার সম্মুখীন হতে হবে।

