বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পপতি আমজাদ হোসাইন চৌধুরী। তিনি কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর ছোটভাই।
বিএসবিআরএ’র আসন্ন নির্বাচনে সভাপতির পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় আমজাদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

অন্য আরও ১১টি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারাও একইভাবে জয়লাভ করেন।
সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হলেন – মো. মোহসীন চৌধুরী ( পিএইচপি)।
ভাইস প্রেসিডেন্ট নাওশীর হাসান (ক্রিস্টাল সিপার্স) ও গাজী মোকারম আলী চৌধুরী (চিটাগাং শিপব্রেকিং)।
নির্বাহী সদস্যরা হলেন হোসাইনুর আরেফীন (জনতা স্টিল), এস এম নুরুন নবী (বিওবি), নুর উদ্দিন রুবেল (ফোর স্টার স্টিল এন্টারপ্রাইজ),
মো. তসলিম উদ্দিন (কেআর গ্রিন শিপ রিসাইক্লিন.) ফেরদৌস ওয়াহিদ (ফেরদৌস স্টিল), মো. সেলিম উদ্দিন (খাজা আজমীর), এবং ইয়ামিন ওবাইদা আসাদী (প্রগ্রেসিভ শিপ রিসাইক্লিন)।
নির্বাচিত নেতৃবৃন্দ আগামী দুবছর দাযিত্ব পালন করবেন।


