Monday, 21 September 2026

[the_ad id='15178']

সিটি গেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ পরিবারকে জামায়াতের অর্থ অনুদান

নিজস্ব প্রতিবেদক

সিটি গেটে সড়ক দুর্ঘটনায় ৫ জেলে ও চালকের পরিবারকে অর্থিক অনুদান দিয়েছে জামায়াতে ইমলামী বাংলাদেশ।

- Advertisement -

আজ বুধবার সকাল ৯ টায় ফৌজদারহাট জেলেপাড়ায় এই অর্থ প্রদান করেন  চট্টগ্রাম জেলা জামায়াতের আমীর, মহানগর আমীর ও জামায়াত নেতৃবৃন্দ।

- Advertisement -shukee

ভোর সকালে ফিসারীঘাট থেকে মাছ আনার জন্য জেলেদের পরিবহনকৃত মিনি ট্রাকটি (১৮ আগস্ট ২০২৫)  যেদিন চট্টগ্রাম সিটি গেটে সড়ক দুর্ঘটনায় পতিত হয়, সেই দিনেই সাথে সাথে চট্টগ্রাম মহানগর জামাতের  ভারপ্রাপ্ত আমীর জননেতা মো. নজরুল ইসলাম  ও জননেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী  চট্টগ্রাম মেডিকেল কলেজে হতাহতদের দেখতে যান। মহানগর আমীর সে দিনই ঘোষণা দিয়েছিলেন ,আমরা আপনাদের বাড়িতে যাব, আপনাদের খোঁজ খবর নিব,  সহযোগিতা করবো,সেই ওয়াদা রক্ষার্থে আজ বুধবার জেলেপাড়ায় বিশাল  জেলে জমায়েতের মধ্য দিয়ে অনুদান বিতরণকালে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর  আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মহানগরী অ্যাসিস্ট্যান্ট  সেক্রেটারি মাহমুদুল্লাহ, চট্টগ্রাম ডবলমুরী থানা জামায়াত আমীর মোহাম্মদ ফারুক আজম, জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী,সীতাকুণ্ড  উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের,সীতাকুণ্ড উপজেলার জামায়াতের অ্যাসিস্ট্যান্ট  সেক্রেটারী মো. কুতুব উদ্দিন শিবলী,সলিমপুর জামায়াতের আমীর অধ্যক্ষ মো. ফরহাদ হোসাইন, মো. মহিউদ্দিন চৌধুরী,সোনাইছড়ি ইউনিয়ন  আমীর কাজী মো. জাহেদ ইমাম, সলিমপুর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি রেজাউল রহমান রাজু, মোহাম্মদ নূর হোসেন,মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ,মাস্টার শাহ রুবেল,  মুসলিম উদ্দিন, হেলাল উদ্দিন, জাহিদ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন,যেকোনো দুর্যোগে জামায়াত আপনাদের পাশে থাকবে।

সিটি গেটে সড়ক দুর্ঘটনায় ৫ জেলে ও চালকের পরিবারকে অর্থিক অনুদান দিচ্ছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. নজরুল ইসলাম ও আনোয়ার সিদ্দিক চৌধুরী  

সর্বশেষ

এই বিভাগের আরও