বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

চন্দ্রনাথ মন্দির নিয়ে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে কঠোর ব্যবস্থাঃ ডিসি ফরিদা খানম

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড ঐতিহাসিক ও মহাতীর্থ চন্দ্রনাথ ধাম মন্দির নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ছড়ানো গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ আগস্ট)  বিকেলে চন্দ্রনাথ ধাম মন্দির পরিদর্শনকালে সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের নেতিবাচক খবরে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে ডিসি ফরিদা খানম বলেন, চন্দ্রনাথ মন্দির রক্ষা করতে যা যা করা দরকার তা আমরা করবো। তিনি বলেন,  সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত ও কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

- Advertisement -shukee

বিকাল সাড়ে তিন টায় চন্দ্রনাথ ধাম পরিদর্শন করে সাংবাদিকদের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন জেলার দুই শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসক ফরিদা খানম  ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) লাবিব আবদুল্লাহ, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, স্রাইন কমিটির সহসম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সদস্য অশোক চক্রবর্তী, ভবানী মন্দিরের পূজারী দীপক চক্রবর্তী ও সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু

সর্বশেষ

এই বিভাগের আরও