বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

সীতাকুণ্ড প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ ২৫ উপলক্ষ্যে সীতাকুণ্ড মৎস্য অধিদপ্তর এক আলোচনা সভা, র‌্যালি,  শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার বিতরণের আয়োজন করেছে।  আজ ১৮ আগস্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

- Advertisement -

উপজেলা মৎস্য কর্মকর্তা  মো. মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি  কর্মকর্তা  ড. মো. হাবিবুল্লাহ, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া,সমবায় কর্মকর্তা অন্জুমান আরা বেগম,সীতাকুণ্ড মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আবুল মনসুর, কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. মনিরুল ইসলাম,ইপসার মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ। আলোচনা শেষে মো. জহির উদ্দিন ভূঁইয়া ও মো. বাপ্পি কে শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করেন ও মৎস্য পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য  দিবস উদ্বোধন করেন ইউএনও মো. ফখরুল ইসলাম।

- Advertisement -shukee

মৎস্য অফিসের কর্মচারী সাবরিনার পরিচালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী,সি প্লাস  ভোরের দর্পন প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ইমাম হোসেন স্বপন, মৎস্য বিভাগের মনিরুল,মাজহার ইসলাম,রাসেল,সাদেক,উর্মী, রুবেল, নিজাম,জাফর প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও মো.  ফখরুল ইসলাম বলেন, মৎস্য আমাদের প্রতিদিনের খাবারের একটি বড় অংশ। মাংসের তুলনায় মাছ অনেক কম দামে ক্রয় করা য়ায়,ফলে বেশিরভাগ মানুষই প্রতিদিন মাছ খেয়ে থাকেন। তাছাড়া মাছ চাষের মাধ্যমে আমাদের দেশে হাজার হাজার বেকার যুবক সাবলম্বী হচ্ছে। মাছ মানুষের আমিষের চাহিদা মিটাচ্ছে। অল্প পুজিতে একটি লাভজনক ব্যবসা মৎস্য চাষ।

সর্বশেষ

এই বিভাগের আরও