স্থায়ীত্বশীল উন্নয়ন সংগঠন ইপসা-র অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির অনুমোদিত বার্ষিক বিজনেস ডেভলপমেন্ট প্লান (বিডিপি) ২০২৫-২০২৬ হস্তান্তর ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম মফিজুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।
- Advertisement -

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসার ম্যানেজম্যান্ট এডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী লোপা, পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মো. মনজুর মোরশেদ চৌধুরী এবং পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইপসা’র উপ-পরিচালক, সহকারী পরিচালক, ম্যানেজার অডিট, এরিয়া ম্যানেজার, অডিট অফিসার, অডিটর ও শাখা ব্যবস্থাপকবৃন্দ।

