নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর সীতাকুণ্ড উপজেলা শাখার ৩৩ সদস্যের বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ জুলাই বৃহস্পতিবার সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক সালমান শামীম এবং সদস্য সচিব হৃদয় মহুরী এ কমিটির অনুমোদন দেন। এতে সীতাকুণ্ড শাখার আহ্বায়ক নির্বাচিত হন সাঈম হাসান সানি এবং সদস্য সচিব নির্বাচিত হন আসাদুজ্জামান আসাদ।
এছাড়া কমিটির অন্যদের মধ্যে সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলীম উদ্দিন অভি, যুগ্ন আহ্বায়ক মিনহাজ উদ্দিন, আরাফাত উদ্দিন, ফাহিম উল্লাহ, ইকরাম হোসেন রানা, সাইদুল আজম শুভ, সিনিয়র যুগ্ন সদস্য সচিব নাফিজ হাসান ইফতি, যুগ্ন সদস্য সচিব নির্বাচিত হন যথাক্রমে ওসমান ফারুক, আরাফ ইসলাম, জাহেদ হাসান, সাফায়েত আহমেদ, মেহেরাজ উদ্দিন নাদিম, সাহিদা জান্নাত আলিজা, আয়েশা আক্তার ফাহিমা, মো. ইকরাম হোসেন জিহাদ ও মাঈন উদ্দিন আরিয়ান এবং ১৫ জন কার্য নির্বাহী সদস্য।

