বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওবায়দুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ওবায়দুল হকের ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (৯জুলাই)) সকালে মাদ্রাসা অডিটরিয়ামে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গনির সভাপতিত্বে এবং প্রধান মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বিশিষ্ট ব্যাবসায়ী ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র জিয়াউল হোসাইন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও প্রাক্তন ছাত্র মো. তাহের, প্রতিষ্ঠাতার প্রপুত্র দিদারুল আলম, মাদ্রাসার সাবেক প্রভাষক ও কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলিম, প্রভাষক মাওলানা নুরুন্নবী, আতিক উল্লাহ ও পৌর সদরের বিশিষ্ট ব্যাবসায়ী মাওলানা জিয়াউল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে মাওলানা ওবায়দুল হকের কর্ম ও জীবনের উপর বক্তৃতা প্রতিযোগিতা ছাড়াও হামদ, নাত ও কেরাত অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

উল্লেখ্য যে, বৃটিশবিরোধী বিপ্লবী সমাজকর্মী মাওলানা ওবায়দুল হক ১৮৮৬ সালে সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসা ও ১৯১৩ সালে সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজ ৯ জুলাই ছিল মাওলানা ওবায়দুল হক এর ১০৪ তম মৃত্যুবার্ষিকী।

তিনি উপজেলার বাড়বকুণ্ড মান্দারিটোলা গ্রামে ১৮৫৬ সালের ৮ জুলাই এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন এবং ১৯২১ সালের ৯ জুলাই মাত্র ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও