বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের যুবক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি

মধ্য প্রাচ্য সৌদিআরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কাজী মো. রানা (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (২২জুন) রাত ৯টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  নিহত রানা সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ভূঁইয়া পাড়ার আব্দুল গনি ভুঁইয়া বাড়ির কাজী মো. শাহজাহানের ছেলে। 

- Advertisement -shukee

তার পিতা কাজী  শাহজাহান প্রতিনিধি কে  বলেন, আমার ছেলে কাজী রানা গত ছয় মাস পূর্বে প্রথমবারের মতো সৌদি আরব যান। সে সেখানকার রিয়াদ শহরে একটি ফুড কোম্পানীর ডেলিভারীম্যান হিসেবে কর্মরত ছিল। রিয়াদে  গত ২০ জুন শুক্রবার ফুড ডেলিভারী করার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টায় মারা যায।

তিনি আরো জানান, আমার দুই ছেলের মধ্যে সেছিল বড়।

তার লাশ দেশে ফেরৎ আনার প্রক্রিয়া চলছে।  প্রবাসী কল্যাণ্ সংস্হার সহযোগীতা প্রয়োজন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও