বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

[the_ad id='15178']

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ১২, চলছে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ১২ জনকে আটক করার তথ্য পাওয়া গেছে। তবে তাদের কাউকে এখনো গ্রেফতার দেখানো হয়নি।
জানা গেছে, রাতে জিজ্ঞাসাবাদের পর সোমবার (৫ মে) সকালে আটকের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া রাতে আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে।

- Advertisement -

এর আগে হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আটকের কথা জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

- Advertisement -shukee

আটকদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।

জিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন। তবে আটক বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার (৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হাসনাতের ওপর হামলার কথা জানান এনসিপি’র আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। হাসনাতের লোকেশন জানিয়ে তাকে উদ্ধারে দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে লোকেশন দিচ্ছি।’

সারজিসের পোস্ট অনুযায়ী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে হামলা চালানো হয়েছে।

এদিকে, হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও