শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরেছেন জ্যোতি-মারুফারা

নিজস্ব প্রতিবেদক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবং রোমাঞ্চকর নাটকীয়তার পর শেষ পর্যন্ত ২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড ম্যাচের জটিল সমীকরণে রানরেটের মারপ্যাঁচে ওয়েস্ট ইন্ডিজ অপেক্ষা এগিয়ে থেকে স্বপ্নের বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে টাইগ্রেসরা।

- Advertisement -

বিশ্বকাপে খেলা নিশ্চিত করার পর সোমবার (২১ এপ্রিল) বিকেলে দেশে ফিরেছেন জ্যোতি-মারুফারা।
বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দিকের পরিস্থিতি ছিল বেশ জটিল। থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে একটি নির্দিষ্ট ওভারের মধ্যে ছুঁতে হতো,না হয় বাংলাদেশের চেয়ে রানরেটে এগিয়ে যেতে একটি ভিন্ন সমীকরণ মেলাতে হতো। আইসিসি ওয়েবসাইট অনুযায়ী,১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ১ ওভারে স্পর্শ করলেই ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে চলে যেত। এমনকি যদি তারা শুরুতে ১৬৬ রান করে এরপর একটি ছক্কা হাঁকিয়ে ১১ ওভারে ১৭২ রান করতে পারলেও রানরেটে বাংলাদেশকে টপকে যেত। ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের মধ্যে লক্ষ্য স্পর্শ করতে ব্যর্থ হয়। ফলে রানরেটের হিসাবে বাংলাদেশের ভাগ্য খুলে যায় এবং তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

- Advertisement -shukee

বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানান,টুর্নামেন্টের প্রথম দিকে তাদের পারফরম্যান্স ভালো ছিল এবং শেষ দিকে এসে কোয়ালিফাই করার সুযোগ তৈরি হয়। প্রথম তিন ম্যাচে ভালো খেলার ফলেই তারা এই সুযোগটা পেয়েছেন বলে তিনি মনে করেন।

শেষ দুই ম্যাচে অবশ্য তারা আশানুরূপ খেলতে পারেননি। থাইল্যান্ডের দেওয়া বিশাল লক্ষ্য প্রসঙ্গে জ্যোতি বলেন,‘থাইল্যান্ডের রান দেখে মনে এতটুক বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল হিউজ। তো স্টিল তারা যেভাবে করেছে,আল্লাহ আসলে কপালে না রাখলে হতো না।’

এদিকে,বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন,‘আমি আমাদের নারী দলকে আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি। পর্দার আড়ালে থেকে অক্লান্ত পরিশ্রমের জন্য কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

বিসিবি সভাপতি ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের দিকে তাকিয়ে খেলোয়াড়দের প্রস্তুতিতে মনোযোগী ও শক্ত থাকতে অনুরোধ করেছেন। তিনি আশ্বাস দেন যে,বিসিবি সম্পূর্ণরূপে খেলোয়াড়দের পাশে আছে এবং তারা যাতে সম্ভাব্য সেরা অবস্থায় টুর্নামেন্টে যেতে পারে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও