বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

আসলাম চৌধুরীর অর্থায়নে সীতাকুণ্ডের কুমিরায় যুবদলের কম্বল বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে  আজ শুক্রবার বিকালে কুমিরায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেছেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।

- Advertisement -

ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন অধ্যাপক  মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ র পক্ষে যুবদল  এ কম্বল বিতরণ করেন।

- Advertisement -shukee

সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. শাহাবুদ্দিন রাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন,বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক একরামুল হক, মো. আলিমসহ বিভিন্ন ইউনিয়নের   যুবদলের নেতৃবৃন্দ।

কম্বল বিতরণ শেষে বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের নেতা আবদুল আলীমের নিজ অর্থায়নে একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয় ।

বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদল নেতা আবদুল আলীমের নিজ অর্থায়নে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করছেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর।

সর্বশেষ

এই বিভাগের আরও